আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদর্শনায় মাদক ও মাতলামির অভিযোগে ৪ জনের জেল-জরিমানা

দর্শনায় মাদক ও মাতলামির অভিযোগে ৪ জনের জেল-জরিমানা




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবক এবং মদ পান করে মাতলামির অভিযোগে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। পরে চারজনকে আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পিএসআই (নিঃ) প্রণব কুমার পাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় কুড়ালগাছি গ্রামের আমিনুল ইসলাম (২১) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আকাশ ইসলামকে (২১) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অন্যদিকে, রাত ৮টা ২৫ মিনিটের দিকে দর্শনা থানার এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া গ্রামের কোহিনুরের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মদ পান করে মাতলামির অভিযোগে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৪) ও মোকলেছু রহমানকে (৪৫) আটক করা হয়।
পুলিশ জানায়, আটক চারজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ইয়াবাসহ আটক আমিনুল ইসলাম ও আকাশ ইসলামকে সংশ্লিষ্ট মাদক আইনের ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, মদ পান করে মাতলামির অভিযোগে সাদ্দাম হোসেন ও মোকলেছু রহমানকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দর্শনা থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ