আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগনিউজ প্রকাশের পর আলমডাঙ্গায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে পিআইও অফিস

নিউজ প্রকাশের পর আলমডাঙ্গায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে পিআইও অফিস




আলমডাঙ্গা অফিস:

সংবাদ প্রকাশের পর অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও পিআইও অফিস। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করা পরিবারটির হাতে গতকাল মঙ্গলবার রাতে শুকনা খাবার ও নগদ অর্থ তুলে দেয়া হয়। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবারের হাতে শুকনা খাবার ও নগদ ৩ হাজার টাকা তুলে দেন পিআইও অফিসের অফিস সহকারী মহাসিন আলী, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী ও ওয়ার্ড মেম্বার বেল্টু মালিথা। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পাশাপাশি ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে পরিবারটির উপার্জনের একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান। সেটি চুরি হয়ে যাওয়ায় পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। ফলে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি, এমনকি না খেয়ে দিন কাটানোর পরিস্থিতি তৈরি হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা পরিষদ কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে মঙ্গলবার রাতে তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়। সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা উপজেলা পরিষদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ