আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআন্তর্জাতিকনেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ ১৫০০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ ১৫০০




খাসখবর ডেস্কঃ

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ, যাদের মধ্যে ৭০০ জনই বিদেশি পর্যটক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে নেপাল পুলিশ। এর আগে দুপুরে ২৮৯ এবং পরে ৩৩২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল দেশটির প্রশাসন।

নেপাল ও তিব্বতের সীমান্তঘেঁষা দুর্গম এলাকায় এখনো প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৭০০ জনই বিদেশি পর্যটক, যাঁদের বড় অংশ ভারতীয় নাগরিক। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউক্রেনের নাগরিকরাও রয়েছেন। তবে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, এছাড়াও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে জরুরি খাবার এবং তাবু ফেলা হচ্ছে।

সময়গড়ানোর সঙ্গে নেপালের ভোটে কোশী এবং লেন্দে খোলা নদীসংলগ্ন এলাকাগুলোর ক্ষয়-ক্ষতির ভয়াবহ চিত্র সামনে আসছে। কোথাও বাড়ির ছাদ পর্যন্ত ঢেকে আছে কাদায়, বুক পর্যন্ত কাদায় ঢেকে আছে রাস্তা, ছোট গাড়ি-ট্রাক চাপা পড়েছে কাদায়।

নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের দুর্যোগে কাঠমান্ডু থেকে তিব্বতের লাসাকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পথে বহু রোমাঞ্চপ্রেমী ও তীর্থযাত্রী চলাচল করতেন। বন্যার পর কয়েকটি শহর ও উপত্যকার মূলত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা এখনো তিনজনেই রয়েছে। তবে নেপাল ও তিব্বতের নিখোঁজ মানুষের এই দুটি হিসাবের মধ্যে কোনো ব্যক্তির নাম দুই জায়গাতেই রয়েছে কি না, সে বিষয়ে সংশয় দূর করতে নেপালের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ