আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাবোয়ালিয়ায় হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা অনুষ্ঠিত

বোয়ালিয়ায় হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা অনুষ্ঠিত




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার আজীবন সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সার্বিক সহযোগিতায় থাকা কোরিয়াপ্রবাসী আরিফুল ইসলাম আরিফ, কুতুবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ মাস্টার ও আলী হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. রবিউল ইসলাম।
আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রতিষ্ঠান পরিচালনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মাদ্রাসার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা। পরে মাদ্রাসার কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ