আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ মহেশপুর সীমান্তে  ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

 মহেশপুর সীমান্তে  ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তের কাছাকাছি পৃথক দুটি অভিযানে ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র আওতাধীন মেদিনীপুর ও শ্যামকুড় বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। বিজিবি জানায়, ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মঞ্জু মিয়ার বাঁশবাগানে অভিযান চালান বিজিবির সদস্যরা। হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে, ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের মালেকের সিমখেতের পাশ থেকে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতেও মদের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পৃথক অভিযানে মোট ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। উদ্ধার করা মদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ