আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় জরিমানা

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় জরিমানা




মেহেরপুর অফিস:

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে তদারকি চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে এ জরিমানা করা হয়। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও নিরাপদ খাদ্য অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান ও রিয়াজ মাহমুদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদারকে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা, জোসনা বেকারি এন্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেনের দায়ে ৩০ হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারি যৌথ স্বত্বাধিকারী সাব্বির হোসেন ও রুবেল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ