আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমেহেরপুরে সাপের ছোবলে তিন সন্তানের জননীর মৃত্যু

মেহেরপুরে সাপের ছোবলে তিন সন্তানের জননীর মৃত্যু




মেহেরপুর অফিস:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে সাপের ছোবলে বিলকিস আক্তার (৩৫) নামে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বিলকিস আক্তার নূরপুর গ্রামের খোকনের স্ত্রী। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিলকিস নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি সাপ তার কানে ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করার পরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। স্বজনদের দাবি, সেখানে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। স্বজনরা জানান, দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে বিলকিস আক্তারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিলকিস আক্তারের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের অভিযোগ, মেহেরপুর হাসপাতালে সময়মতো অ্যান্টিভেনম পাওয়া গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।
তবে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ