আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, ভোগান্তিতে এলাকাবাসী

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, ভোগান্তিতে এলাকাবাসী




চিৎলা প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হঠাৎপাড়ার হেয়ারিং রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, হঠাৎপাড়ার গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও কাদাপানিতে একাকার হয়ে গেছে রাস্তা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পরও দীর্ঘ সময় ধরে সড়কে পানি জমে থাকে। ফলে পথচারীদের পানি-কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎপাড়াসহ আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এ পথ দিয়ে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কৃষকেরা কৃষিজমিতে যাতায়াত এবং উৎপাদিত ফসল পরিবহনের জন্যও সড়কটি ব্যবহার করেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতেও এই রাস্তার ওপর নির্ভর করতে হয় এলাকাবাসীর। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। ভাঙাচোরা ও কাদাযুক্ত সড়কে যাতায়াত করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিনেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগের পুনরাবৃত্তি হচ্ছে। স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সাময়িকভাবে মেরামত না করে সড়কটির স্থায়ী সংস্কার ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ