আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় গাঁজা সেবনকারী ও জুয়া মামলায় গ্রেফতার ৩

আলমডাঙ্গায় গাঁজা সেবনকারী ও জুয়া মামলায় গ্রেফতার ৩




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৮ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার এবং জুয়া আইনের মামলায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ও দিনব্যাপী আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলার গোবিন্দপুর দাসপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৫৫)। অন্যদিকে জুয়া মামলায় গ্রেফতার তিনজন হলেন পারকুলা বাজারপাড়া গ্রামের মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়া গ্রামের আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়া গ্রামের শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাসের নেতৃত্বে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়। অন্যদিকে, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে একটি কফি শপে অভিযান চালিয়ে হামিম, নাঈম ও সিহাবুজ্জামানকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের হেফাজত থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পৃথক অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ