আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 

আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের কবরস্থানপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাগপুর কবরস্থানপাড়ার বাসিন্দা আফাজ উদ্দিন তার বাড়ির পাশের একটি জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তার ভাইয়ের ছেলেরা রিপন (৩৩), মিন্টু (৩২) ও আরিফ (৪৫) জমিটি শরিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আফাজ উদ্দিনের পক্ষের আশাদুল ইসলাম (৭০), বিপ্লব (৪৪) ও শান্তি খাতুন (৩২) রয়েছেন। অন্যদিকে রিপন, মিন্টু ও আরিফও আহত হয়েছেন। তবে অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আফাজ উদ্দিনের দাবি, জমিটি তিনি কিনেছেন। সেখানে প্রাচীর নির্মাণ করতে গেলে তার ভাইয়ের ছেলেরা তাকে মারধর করেন। অন্যদিকে আহত রিপনের দাবি, জমিটিতে তাদের বাবার অংশ রয়েছে। তার চাচা জমিটি দখলে রেখেছেন। নিজেদের অংশ বুঝে না পেয়ে প্রাচীর নির্মাণের খবর পেয়ে তারা সেখানে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা জানান, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার মামলা ও স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ