আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৩জনসহ গ্রেপ্তার ৪

আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৩জনসহ গ্রেপ্তার ৪




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত রবিবার বিভিন্ন সময়ে উপজেলার স্টেশনপাড়া , প্রাগপুর বাজার ও কেদারনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার আনন্দধাম গ্রামের মৃত আইনুদ্দিন কারিগরের ছেলে আসাদুল ইসলাম (৪৫) , প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামের মুছাব আলীর ছেলে উজ্জল মন্ডল (৩৩), কেদারনগর গ্রামের মৃত সোবহান ফরাজীর ছেলে আব্দুল হালিম (৪৬) এবং একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুল মান্নান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টার দিকে স্টেশনপাড়ার গণশৌচাগারের সামনে পাকা সড়ক থেকে আসাদুল ইসলামকে গ্রেফতার করেন এসআই কুশল প্রসাদ মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় তার হেফাজত থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন (এসটিপি) নম্বর ১২৮ দায়ের করা হয়েছে। অন্যদিকে রবিবার রাত সাড় ১০টার দিকে প্রাগপুর বাজার থেকে উজ্জল মন্ডলকে গ্রেফতার করেন এসআই নাসির উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স। তিনি গত ১ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া একই রাতে কেদারনগর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল হালিম ও আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। এসআই শীতল বিশ্বাস ও তার সঙ্গীয় ফোর্স রাত আনুমানিক আাড়াইটার দিকে আব্দুল হালিমকে এবং ২টার দিকে আব্দুল মান্নানকে গ্রেফতার করেন। পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল হালিম একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। আর আব্দুল মান্নান ওই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আটক হন।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ