আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় দলিল লেখকদের ৭ দফা দাবি,  দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানীর প্রস্তাব

আলমডাঙ্গায় দলিল লেখকদের ৭ দফা দাবি,  দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানীর প্রস্তাব




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পেশাগত অধিকার ও সম্মান রক্ষার দাবিতে সাত দফা দাবি জানিয়েছেন দলিল লেখকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে প্রতিটি দলিল লেখার জন্য কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে এসব দাবি তুলে ধরেন দলিল লেখকেরা। আলমডাঙ্গা দলিল লেখক কল্যাণ ফান্ডের পক্ষ থেকে দাবিগুলো জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে পেশার সঙ্গে যুক্ত সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, আধুনিক রেজিস্ট্রেশন পদ্ধতি চালুর নামে তাদের পেশা থেকে সরিয়ে দেয়া যাবে না। প্রতিটি দলিল লেখার জন্য কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী নির্ধারণ করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা তৈরি ও নিবন্ধনের জন্য দলিল জমা দেয়ার সুযোগ দেয়া যাবে না। এছাড়া সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেয়া বন্ধে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা পর্যায়ের কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার জায়গা ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের মামলায় আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দলিল লেখক হাবিবুর রহমান বলেন, সারা বাংলাদেশে পাঁচ লাখের বেশি মানুষ এই পেশায় কাজ করছেন। তাদের অনেকেই ৪০ বছরের বেশি বয়সী এবং এ কাজে অভিজ্ঞ। অথচ আমাদের এই পেশা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। আমরা দলিলপ্রতি নির্ধারিত পাঁচ হাজার টাকা সম্মানী চালু করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
দলিল লেখকদের দাবি, জমি নিবন্ধনের ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিক করার উদ্যোগ নেয়া হলেও তাদের পেশাগত অধিকার ও জীবিকার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞ দলিল লেখকদের কাজের সুযোগ ও সম্মানী নিশ্চিত করার পাশাপাশি লাইসেন্স প্রদান এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তারা।
আলমডাঙ্গা দলিল লেখক সমিতির সভাপতির নির্দেশনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলিল লেখক আমজাদ হোসেন, হাফিজুর রহমান, সালমান স্বপন, হাবিবুর রহমান, আব্দুল গনি, ডালিম হোসেন, জিল্লুর রহমান, মোকাম্মেল হোসেন, মোশাররফ আলী, মুস্তাক আহাম্মেদ ও সোহরাব হোসেনসহ অনেকে।
আলমডাঙ্গা দলিল লেখক কল্যাণ ফান্ডের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পেশাগত অধিকার, সম্মান ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন দলিল লেখকেরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ