আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় দুই লাখ টাকার গাভী চুরি, দিশেহারা পরিবার

আলমডাঙ্গায় দুই লাখ টাকার গাভী চুরি, দিশেহারা পরিবার




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় গভীর রাতে গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গাভিন ফিজিয়ান গাভী চুরির অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে হাটবোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাভীটি স্থানীয় কসাই এনামুলের বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও গাভীটিকে গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কোনো একসময় চোরেরা গোয়ালঘরে ঢুকে গাভীটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গাভীটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নিশ্চিত হন, গাভীটি চুরি হয়ে গেছে। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় গাভীটির সন্ধানে ছুটে বেড়ান। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত গাভীটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
মালিক এনামুল কসাই বলেন, গাভীটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাতে গোয়ালঘরে রেখে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি গাভী নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। গাভীটির মূল্য প্রায় দুই লাখ টাকা। আমরা খুবই দুশ্চিন্তায় আছি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে গাভীটি চুরি করে নিয়ে যেতে পারে। চুরির পর দ্রুত গবাদিপশুটি অন্যত্র সরিয়ে নেয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এদিকে গাভীটি গাভিন হওয়ায় এর আর্থিক মূল্যও তুলনামূলক বেশি বলে জানিয়েছেন মালিক। ফলে গাভীটি হারিয়ে পরিবারটি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় গবাদিপশু চুরি ঠেকাতে গ্রামাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চুরি যাওয়া গাভীটি দ্রুত উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ