আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় পুলিশের অভিযানে পলাতক আসামি অধরা

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে পলাতক আসামি অধরা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে বাড়ি থেকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামে পিয়াল মাহমুদের বাড়িতে এ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম (৩৫) আলমডাঙ্গা থানায় গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গোপন পথ দিয়ে পালিয়ে যান। পরে তার বাড়ি তল্লাশি করে একাধিক মোটরসাইকেল পাওয়া যায়। এর মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ম্যাট ব্লু রঙের একটি ইয়ামাহা এফজেড-এক্স এবং লাল রঙের একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হক জব্দ তালিকা তৈরি করে মোটরসাইকেল দুটি জব্দ করেন। পুলিশের দাবি, পিয়াল মাহমুদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আদালতে ২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ