আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আলমডাঙ্গায় ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩




আলমডাঙ্গ অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টা ও বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে পৌর শহরের লালব্রিজ ও প্রাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ভালাইপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমানউল্লাহ আমান (২৬), আসমানখালী বন্দরভিটা গ্রামের রিন্টু আলীর ছেলে রিফাত হাসান (২০) এবং ইসলামপুর গ্রামের লিটন আলীর ছেলে শিমুল আলী (২২)। তাদের মধ্যে আমানউল্লাহ আমানের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানা ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলী গোপন সংবাদের ভিত্তিতে প্রাগপুরে অভিযান চালানো চালায়। এ সময় প্রাগপুর এলাকার শুকচাঁদ মাস্টারের বাড়ির গেটের সামনে পাকা রাস্তা থেকে আমানউল্লাহ আমানকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা পৌরসভার লালব্রিজ এলাকা থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি রিফাত হাসান ও শিমুল আলীকে গ্রেফতার করেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় আমানউল্লাহ আমানসহ আরও তিনজন এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জং মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ