আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘ইজিবাইক চালকদের সংগঠিত হয়ে শৃঙ্খলা মেনে চলার আহ্বান’

‘ইজিবাইক চালকদের সংগঠিত হয়ে শৃঙ্খলা মেনে চলার আহ্বান’




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইজিবাইক, রিকশা, পাখিভ্যান চালক ও মালিকদের সংগঠিত করে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত সমবায় সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চালকদের সংগঠনের নিয়মকানুন মেনে চলা, সদস্যদের পরিচয়পত্রের আওতায় আনা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর জন্য সমিতির নিজস্ব অর্থনৈতিক তহবিল গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক রিকশা পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সমিতির সদস্যরা ইজিবাইক নিয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে র‌্যালি বের করে। র‌্যালিটি বড়বাজার ও কোর্টমোড় হয়ে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠান শুরুর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি ইজিবাইক চালকদের উদ্দেশে বলেন, সংগঠন হওয়ার মধ্য দিয়ে চালকেরা এখন একটি কাঠামোর মধ্যে এসেছেন। এই সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে হলে প্রত্যেক চালককে নিয়মতান্ত্রিকভাবে এর সদস্য হতে হবে। শরীফুজ্জামান শরীফ বলেন, এই সমিতির সদস্য হতে হলে সকল অটোচালকের আইডি কার্ড লিপিবদ্ধ করতে হবে। তার মতে, চালকদের অনেক সময় নানা ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা মোকাবিলায় সমিতির নিজস্ব অর্থনৈতিক তহবিল গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সদস্যদের মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন, সমিতি শুধু চালকদের অধিকার ও স্বার্থ রক্ষার সংগঠন নয়, এর সদস্যদের সামাজিক ও নৈতিক দায়িত্বও রয়েছে। কোনো চালকের মাধ্যমে যাতে সামাজিক অপরাধ সংঘটিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি আরও বলেন, একসময় চুয়াডাঙ্গায় রিকশাচালক শ্রমিকদের একটি সংগঠন ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে প্রচলিত রিকশার ব্যবহার অনেকটাই কমে গেছে। বর্তমানে ইজিবাইক চালকদের সঙ্গে বাসচালকদের বিভিন্ন বিষয়ে বিরোধ বা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের দেয়া নির্দেশনা মেনে চলার জন্য ইজিবাইক চালকদের প্রতি আহ্বান জানান তিনি। শরীফুজ্জামান শরীফ বলেন, সবাইকে সুন্দরভাবে থাকতে হবে। এই রকম দৃষ্টান্ত থাকতে হবে সকলের মধ্যে। সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক রিকশা পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সমিতির উপদেষ্টা জাহেদ মোহাম্মদ রাজিব খান। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক রিকশা পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। পরিচিতি সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমিতির উপদেষ্টা সাইদুর রহমান বিজন।
অনুষ্ঠানের শেষ ভাগে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা, পাখিভ্যান চালক ও মালিক সমিতির ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আবু সাইদকে সভাপতি, মঞ্জুরুল হককে সিনিয়র সহ-সভাপতি, জুয়েল রানাকে সাধারণ সম্পাদক ও আবু তালেবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ