আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকাঁটাতার কেটে ইয়ার্ডে ঢুকে ২৫ বস্তা গম চুরির দাবি, নিরাপত্তা নিয়ে...

কাঁটাতার কেটে ইয়ার্ডে ঢুকে ২৫ বস্তা গম চুরির দাবি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন




দর্শনা অফিস:

দর্শনা রেল ইয়ার্ডে ট্রেনের ওয়াগন থেকে আমদানি করা ২৫ বস্তা গম চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ইয়ার্ডের প্রাচীরের ওপরের কাঁটাতার কেটে একটি চোরচক্র ভেতরে ঢুকে গম চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে চুরি হওয়া গমের পরিমাণ ২৫ বস্তা নয়, ২০ থেকে ২৫ কেজি হতে পারে। ঘটনাটি ঘিরে আমদানি করা গমের নিরাপত্তা ও দর্শনা রেল ইয়ার্ডের নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় শুক্রবার পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ভারত থেকে আমদানি করা গম দর্শনা পোর্টে খালাসের জন্য রেল ইয়ার্ডে রাখা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে চোরচক্র ইয়ার্ডের প্রাচীরের ওপরের কাঁটাতার কেটে ভেতরে প্রবেশ করে। পরে ট্রেনের একটি ওয়াগন থেকে গম নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে ইয়ার্ডের একটি স্থানে কাঁটাতার কাটা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নেন। তার দাবি, স্থানীয় আব্দুল নামের এক ব্যক্তি তাকে জানান, আগের রাতে তিনি ৬০০ টাকায় ২৫ কেজি গম কিনেছেন। তবে কার কাছ থেকে গমটি কিনেছেন, সে বিষয়ে ওই ব্যক্তি কোনো তথ্য দেননি বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
এদিকে, চুরি হওয়া গমের পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। দর্শনা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ বলেন, ইয়ার্ডে চুরির ঘটনা ঘটেছে। তবে ২৫ বস্তা গম চুরি হয়েছেÑএমন তথ্য ঠিক নয়। তার ধারণা, চুরি হওয়া গমের পরিমাণ ২০ থেকে ২৫ কেজির মতো হতে পারে। তিনি বলেন, যে ব্যক্তি মালগুলো কিনেছেন, তার সঙ্গেও কথা বলেছি। বিষয়টি দর্শনা বিজিবি ক্যাম্প ও দর্শনা থানার অফিসার ইনচার্জ জানিয়েছি। আজ রাতেই আসামি আটকের চেষ্টা চলছে। আমরা আগামীকাল থানায় মামলা করব।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ওই এলাকার চিহ্নিত একজন চোর এই চুরির ঘটনার নেতৃত্বে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। চুরির ঘটনায় ইয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, কাঁটাতার কেটে রাতের আঁধারে চোরচক্র ইয়ার্ডে প্রবেশ করে ওয়াগন থেকে মালামাল সরিয়ে নিলেও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নজরে কেন তা পড়ল না। বিশেষ করে আমদানি করা পণ্য যেখানে সংরক্ষণ করা হয়, সেখানে রাতের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। যারা এই চুরির ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ