আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ কার্পাসডাঙ্গায় অনিয়মের দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

 কার্পাসডাঙ্গায় অনিয়মের দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মাংসের দোকানে প্রকাশ্য স্থানে মূল্য তালিকা না টাঙানো এবং ক্রয় রশিদ না রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি, সঠিক ওজন নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্পাসডাঙ্গা মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আক্তার (৩৭) এবং আরামডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আনারুল (৪২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বাজারের বিভিন্ন মাংসের দোকানে মূল্য তালিকা টাঙানো হয়েছে কী-না, পণ্যের ওজন সঠিক রাখা হচ্ছে কী-না, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে কি না এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কী নাÑএসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়া হয়। অভিযানকালে আক্তার ও আনারুলের দোকানে প্রকাশ্য স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে পণ্য বিক্রি এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ