আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাছাত্রদের হারিয়ে শিক্ষকদের ৭ গোল; মাদকমুক্ত সমাজের বার্তা

ছাত্রদের হারিয়ে শিক্ষকদের ৭ গোল; মাদকমুক্ত সমাজের বার্তা




জীবননগর অফিস:

শ্রেণিকক্ষে যাদের হাতে থাকে চক, ডাস্টার ও কলম, সেই শিক্ষকদেরই দেখা গেল ফুটবল পায়ে সবুজ মাঠে। বিপরীতে তাদের প্রতিপক্ষ প্রিয় শিক্ষার্থীরা। কখনো শিক্ষক এগিয়ে যাচ্ছেন আক্রমণে, কখনো শিক্ষার্থীদের পাল্টা আক্রমণে তৈরি হচ্ছে উত্তেজনা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ছাত্র একাদশকে ৭-৫ গোলে হারিয়ে জয় পেয়েছে শিক্ষক একাদশ। মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের বার্তা সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। শিক্ষকদের অভিজ্ঞতা আর শিক্ষার্থীদের তারুণ্যের গতির লড়াইয়ে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য। একের পর এক গোলের সুযোগ তৈরি হওয়ায় মাঠের চারপাশে থাকা দর্শকদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে শিক্ষক একাদশের পক্ষে ৭ এবং ছাত্র একাদশের পক্ষে ৫ গোল দেখা যায়। শিক্ষক একাদশের নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। অন্যদিকে ছাত্র একাদশের অধিনায়ক ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী রুহিত ইসলাম রোহান। শিক্ষক দলের হয়ে সহকারী শিক্ষক নিজামুল হক, সহকারী শিক্ষক আব্বাস আলী ও শিক্ষক জাহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ গোল করেন। তাদের নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে শিক্ষক একাদশ। ব্যতিক্রমী এ ম্যাচ দেখতে বিদ্যালয়ের মাঠের চারপাশে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। প্রিয় দলের সমর্থনে দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও আনন্দধ্বনিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। শ্রেণিকক্ষের আনুষ্ঠানিক পরিবেশ পেরিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় ভিন্ন এক আনন্দঘন পরিবেশ।
খেলা শেষে প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সঙ্গে শিক্ষকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়। তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মহিবুল হক, সিনিয়র সহকারী শিক্ষক নিজামুল হক, সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষিকা সেলিনা আক্তার ও সহকারী শিক্ষক ফারজানা আক্তার বিউটিসহ বিদ্যালয়ের শিক্ষকরা। জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ প্রীতি ফুটবল ম্যাচ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে রাখার একটি বার্তাও দিয়েছে আয়োজনটি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ