আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  ৩ ব্যবসায়ীকে জরিমানা

কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  ৩ ব্যবসায়ীকে জরিমানা




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, প্রকাশ্য স্থানে ধূমপানের সামগ্রীর বিজ্ঞাপন প্রদর্শনসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, চায়ের স্টল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, প্রকাশ্য স্থানে ধূমপানের সামগ্রীর বিজ্ঞাপন রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের বিষয়গুলো নজরে আসে। এসব অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মকানুনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, প্রকাশ্য স্থানে ধূমপানের সামগ্রীর বিজ্ঞাপন না রাখা এবং সরকারি নির্দেশনা ও প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ