আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগগড়াইটুপি ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন

গড়াইটুপি ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও মতামত গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশে নিজস্ব জায়গায় ভবন নির্মাণের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। এ সময় ভবন নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেয়ার কথা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। তিনি অস্থায়ী কার্যালয়ের পাশে ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা ঘুরে দেখেন এবং সেখানে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের সম্ভাব্যতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শারমিন আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের ভবন একটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র। ভবন নির্মাণের জায়গা নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেয়া প্রয়োজন। তাই এলাকার সাধারণ মানুষের কথা শুনেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়া হবে।
সভায় স্থানীয় বাসিন্দারা গড়াইটুপি ইউনিয়ন পরিষদের স্থায়ী কমপ্লেক্স ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একটি স্থায়ী ও আধুনিক ভবন নির্মিত হলে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তিনিও ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। এছাড়া মঈনুদ্দিন, ছব্দুল, রজব আলী, নাসির উদ্দীন, দাতা আব্দুল খালেক, কামাল, আব্দুল আলীম, আবুল কালাম, নাজমুল, আজিজ, জিয়াউর রহমান, আলী কদর, সামছুল হক, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন আলী জোয়ার্দারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শতাধিক সাধারণ মানুষ এতে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের স্থান ও বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেয়ার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের জন্য একটি স্থায়ী কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। নতুন ভবন হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা গ্রহণও আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ