আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে পুরোনো দুই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তারের পর সামারি ট্রায়ালের মাধ্যমে তার তাৎক্ষণিক বিচার করা হয়েছে। আদালত ওই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানোর সময় একটি মামলার তদন্তে পাওয়া আসামি দুলউদ্দীনকে (৬৫) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রাত ১২টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলউদ্দীন নতুন ভান্ডারদহ গ্রামের মৃত মনিরউদ্দীন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় ২০২৪ সালের ২০ আগস্ট দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২০ এবং জিআর নম্বর ১৭৭। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, একই রাতে সদর থানা এলাকার জীবনা গ্রামে অভিযান চালিয়ে আরেক মামলার আসামি মিলন আলী ওরফে মতিকুর রহমান মিলনকে (৪৮) গ্রেপ্তার করা হয়। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ভূইয়া ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। মিলন আলী জীবনা গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ আগস্ট সদর থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ১১৪, ৩০৭ ও ৪২৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর ১৩ এবং জিআর নম্বর ১৭০/২৪। পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার করা দুলউদ্দীন ও মিলন আলীকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির আহম্মদ ইমন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশের সিন্দুরিয়া ক্যাম্পের সদস্যরা। এসআই শরীয়তুল্লাহ ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গত বৃহস্পতিবার রাতে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালান। রাত ১১টা ১০ মিনিটের দিকে সদর থানার নয়মাইল বাজারের কাঁচাবাজার এলাকায় জনৈক ফজলুর দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সাব্বির আহম্মদ ইমনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাব্বির সদর উপজেলার মর্তজাপুর গ্রামের আশাদুল হক ঠান্ডুর ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য তাকে উদ্ধার করা ইয়াবাসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালতে শুনানি শেষে সাব্বির আহম্মদ ইমনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ