আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাচুয়াডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা 

চুয়াডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা 




ক্রীড়া প্রতিবেদক:

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সভাটির আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্মকর্তারা অংশ নেন। আসন্ন প্রতিযোগিতাকে ঘিরে মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, প্রতিটি ইভেন্ট যথাযথ নিয়মে পরিচালনা এবং প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এসব খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্ভাব্য ভেন্যু নির্ধারণ, পরিচালনা উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন নিয়েও সভায় পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রস্তুতিমূলক সভায় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ভেন্যু ও পরিচালনা উপকমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সম্ভাব্য বাজেটও উপস্থাপন করা হয়। পাশাপাশি উপস্থিত কমিটির সদস্যদের সামনে বিভিন্ন ইভেন্টের ফিকশ্চার প্রণয়ন করা হয়। ফলে প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।
আয়োজকেরা জানান, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ, পারস্পরিক সহযোগিতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। তরুণ প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশে জাতীয় পর্যায়ের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের খুঁজে বের করে সামনে নিয়ে আসাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। উপজেলা পর্যায়ে ভালো করা খেলোয়াড়দের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে গিয়ে জেলা ও জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে চান আয়োজকেরা।
সভায় সংশ্লিষ্টরা প্রতিযোগিতার প্রতিটি ধাপে স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাদের প্রত্যাশা, শিক্ষার্থী-খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠবে এবং এখান থেকেই উঠে আসবে চুয়াডাঙ্গার নতুন ক্রীড়া প্রতিভা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ