আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৮১ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৮১ হাজার টাকা জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এ অভিযানে ১১টি মামলা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাতটি যানবাহন আটক এবং চারটি প্রসিকিউশন দেয়া হয়। গতকাল শনিবার শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানÑশহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে চলাচলকারী যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে মামলা, জরিমানা ও যানবাহন আটকের কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খান। তার সঙ্গে দায়িত্ব পালন করেন সার্জেন্ট নবাব, আজহার, তানভীর ও বিধানসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাইসহ ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। শহরের সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দিয়েছে ট্রাফিক পুলিশ। নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল রাখার উদ্যোগ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ