আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে চারজনের কাছ থেকে মোট পাঁচ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার মৃত বছির মিয়ার ছেলে নুর আলম (৫০), পোস্ট অফিসপাড়ার মৃত মজিবরের ছেলে মামুন (৩৫), জিনতলাপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে মান্নান (৪৫) এবং সিঅ্যান্ডবি পাড়ার মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম মিডুল (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত নুর আলম, মামুন, মান্নান ও সাইফুল ইসলাম মিডুলÑপ্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ