আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদকসহ আটক যুবক ও নেশাগ্রস্ত ব্যক্তির জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক যুবক ও নেশাগ্রস্ত ব্যক্তির জেল-জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার দুজনকে তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তাদের একজনের কাছ থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরজনকে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা-পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গত শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের পাকা সড়কের বিটের সামনে থেকে টুটুল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি রাজাপুর-বালিয়াপাড়া এলাকার জিনারুল ইসলামের ছেলে। তার হেফাজত থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তাকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত টুটুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অন্যদিকে, গতকাল রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে সদর উপজেলার হায়দারপুর তালতলা এলাকায় মকবুল হোসেনের (৪৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। মকবুলকে তার শয়নকক্ষে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মকবুল হোসেন হায়দারপুর তালতলা এলাকার মৃত কাশেম আলী মন্ডলের ছেলে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ