আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজস্বাস্থ্যজীবননগরে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত

জীবননগরে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত




উথলী প্রতিনিধি:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন ও আরও জনবান্ধব করার লক্ষ্যে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা হয়েছে। সভায় ক্লিনিকের জনবল, ওষুধ, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হয়। গতকাল রবিবার সকাল ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘লোকমোর্চা’ টেকসইকরণ প্রকল্পের আওতায় সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।
উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ওয়েভ ফাউন্ডেশন উথলীর ইউনিট ম্যানেজার হোসনে আরা এবং সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শেফালি খাতুন।
আলোচনায় বক্তারা বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনীয় জনবল ও ওষুধের ঘাটতি, অবকাঠামো ও সরঞ্জামের সীমাবদ্ধতা এবং তদারকির দুর্বলতা থাকলে কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা কঠিন। এসব সমস্যা দূর করা গেলে কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর ও টেকসই স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি এর সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে গ্রামের মানুষের জন্য আরও কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও বক্তব্য দেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সদস্য অমিত খান, সহ-সভাপতি ও সাবেক ইউপি সংরক্ষিত মহিলা সদস্য জয়নব বেগম, সদস্য আব্দুল খালেক এবং উথলী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি সাইদুর রহমান ও হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ