আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় মেধাবীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট-সনদ ও সম্মানী প্রদান

চুয়াডাঙ্গায় মেধাবীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট-সনদ ও সম্মানী প্রদান




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তির ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেয়া হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে দেয়া এ মেধাবৃত্তি বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের দেয়া হয়েছে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের অর্জনের স্বীকৃতি দেয়া এবং তাদের উৎসাহিত করা ভবিষ্যতে আরও ভালো করার পথে অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের সন্তানদের সাফল্যের বিষয়টি তাদের অভিভাবকদের জন্যও গর্বের বলে উল্লেখ করা হয়। দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা দিয়ে কৃতিত্ব অর্জনে ভূমিকা রাখায় অভিভাবকদেরও অভিনন্দন জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের শিক্ষাগত কৃতিত্বকে স্বীকৃতি দিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ মেধাবৃত্তি দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যদের কৃতি সন্তানদের আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ