আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় স্ত্রীর করা মামলায় মানবাধিকারকর্মী মামুন জেলহাজতে

চুয়াডাঙ্গায় স্ত্রীর করা মামলায় মানবাধিকারকর্মী মামুন জেলহাজতে




নিজস্ব প্রতিবেদকঃ 

চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা মারধরের মামলায় মামুন আর রশিদ (২৭) নামে এক মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আর রশিদের স্ত্রী মালা খাতুন গত ৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার অভিযান চালিয়ে মামুন আর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মামুন আর রশিদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের ইলিয়াসের ছেলে। তিনি নিজেকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ