আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে জাহিদ মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জাহিদ মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের ছাত্তার আলীর ছেলে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল ডিঙ্গেদহ এলাকায় অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে জাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ওই সময় জাহিদ মিয়া মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সকাল সাড়ে ১০টার দিকে জাহিদ মিয়াকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত ওই ধারার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ