আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশজব্দকৃত সেই ৪৪০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মাঝে বিক্রি

জব্দকৃত সেই ৪৪০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মাঝে বিক্রি




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পাচারের অভিযোগে আটক ৪৪০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের গুদাম থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিদের কাছে এসব সার বিক্রি করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার একটি ট্রাকে করে অন্যত্র নেয়ার সময় পাচারের অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা সারবোঝাই ট্রাকটি আটক করেন। খবর পেয়ে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটির চালককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। রবিবার সকালে চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে রবিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ হাপানিয়া ক্যাম্পে উপস্থিত হন। পরে সারবোঝাই ট্রাকটি আলমডাঙ্গা থানার হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় সার সংশ্লিষ্ট মিনারুল ইসলাম ও ট্রাকের চালককেও পুলিশ হেফাজতে নেয়া হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন বিকেলে গাড়িসহ চালক ও মিনারুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে নেয়া হয়। সন্ধ্যার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে অভিযুক্তদের ছেড়ে দেয়া হলেও ট্রাক ও চালককে আটক রাখা হয়।
জব্দ করা সার কৃষকদের স্বার্থে কাজে লাগাতে সোমবার বিকেল ৩টা থেকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের গুদাম থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে ৪৪০ বস্তা টিএসপি সার বিক্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ