জীবননগর অফিস:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে কাটাপোল বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসাদাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সহসাধারণ সম্পাদক শামসুল আলম, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামীম শেখ, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রুবেল হোসেন এবং জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহিন রেজা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হাসাদাহ ইউনিয়ন যুবদলের সদস্য হাসানুজ্জামান হাসান, বাবলু রহমান ও সান্টু রহমান, হাসাদাহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুর মেম্বার, সহসভাপতি কামাল হোসেন ও সহসাধারণ সম্পাদক আত্তাপ হোসেন, হাসাদাহ ইউনিয়ন মৎস্যদলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের রাজনীতিতে তার ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কাটাপোল গ্রাম জামে মসজিদের ইমাম কুতুব উদ্দিন দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করা হয়।


