আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই




জীবননগর অফিস:

জীবননগর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও ‘জব্বার মুদি স্টোর’র স্বত্বাধিকারী আব্দুর জব্বার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ ৪১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার আনুমানিক রাত ৯টায় বাঁকা ইউনিয়ন এলাকায় ব্যবসায়িক পাওনা টাকা আদায় শেষে মোটরসাইকেলযোগে জীবননগর বাজারে ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুর জব্বার বাকা থেকে টাকা আদায় করে বাজারে ফিরছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে সঙ্গে থাকা ব্যবসায়িক ৪১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর জব্বার বলেন, ব্যবসায়িক কাজে বাকা থেকে পাওনা টাকা আদায় করে ফেরার পথে দুষ্কৃতকারীরা আমার ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা ৪১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
জীবননগর বাজারের ব্যবসায়ীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ