আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্মজীবননগরে ৪০ হাজার টাকায় নতুন ওমরাহ প্যাকেজ ঘোষণা

জীবননগরে ৪০ হাজার টাকায় নতুন ওমরাহ প্যাকেজ ঘোষণা




জীবননগর অফিসঃ 

জীবননগরে ‘এহসান হজ অ্যান্ড ওমরাহ সার্ভিস’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হজ, ওমরাহ্ ও দোয়ার পুনঃমিলনী অনুষ্ঠান-২০২৬’। একই অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের ওমরাহ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর ডিগ্রি কলেজের হলরুমে ধর্মীয় আলোচনা ও পুনঃমিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে হজ ও ওমরাহ পালনকারী ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানটি ‘এহসান হজ অ্যান্ড ওমরাহ সার্ভিস’-এর পরিচালক ও জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হজ ও ওমরাহ পালনের বিভিন্ন খুঁটিনাটি মাসআলা-মাসায়েল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তরা হজ ক্যাম্পের অভিজ্ঞ মুয়াল্লিম। ধর্মীয় আলোচনায় বক্তারা হজ ও ওমরাহ পালনের সঠিক নিয়ম-কানুন, ইবাদতের বিভিন্ন দিক এবং যাত্রাপথে করণীয় সম্পর্কে মুসল্লিদের অবহিত করেন। পাশাপাশি হজ ও ওমরাহযাত্রীদের আর্থিক নিরাপত্তা এবং সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ ও ওমরাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই ধর্মপ্রাণ মানুষ যাতে এ পবিত্র সফরে গিয়ে কোনো ধরনের আর্থিক প্রতারণা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ‘এহসান হজ অ্যান্ড ওমরাহ সার্ভিস’ সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হজ ও ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এজেন্সির মালিকদের সরাসরি তত্ত্বাবধান থাকবে। যাত্রীদের যাতায়াত, আবাসন, খাবার, ওমরাহ পালনে সহযোগিতা এবং মক্কা-মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের বিষয়গুলো প্যাকেজের আওতায় রাখা হয়েছে।
ঘোষিত ২০২৬-২০২৭ মেয়াদের ওমরাহ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। প্যাকেজের আওতায় জীবননগর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত যাত্রীদের আসা-যাওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ঢাকা-জেদ্দা-মদিনা রুটে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছে। আবাসনের ক্ষেত্রে মক্কা ও মদিনায় হারাম শরিফের কাছাকাছি, হেঁটে যাতায়াত করা যায় এমন স্থানে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। যাত্রীদের জন্য প্রতিদিন তিন বেলা মানসম্মত বাঙালি খাবার পরিবেশন করা হবে। ওমরাহ পালনের সময় অভিজ্ঞ মুয়াল্লেমের প্রত্যক্ষ পরিচালনা ও সহযোগিতা থাকবে। এ ছাড়া মক্কা ও মদিনার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের ব্যবস্থাও প্যাকেজে অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, ওমরাহযাত্রীদের সেবার পাশাপাশি তাদের অর্থের নিরাপত্তাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। এ জন্য প্যাকেজ-সংক্রান্ত সব ধরনের আর্থিক লেনদেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জীবননগর শাখার চলতি হিসাব নম্বর ১৩১৪-এর মাধ্যমে সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শের পাশাপাশি ধর্মীয় আলোচনা ও প্রশ্নোত্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ