আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগডেঙ্গু ঠেকাতে জীবননগরে মতবিনিময়কালে সমন্বিত উদ্যোগ 

ডেঙ্গু ঠেকাতে জীবননগরে মতবিনিময়কালে সমন্বিত উদ্যোগ 




জীবননগর অফিস:

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় চুয়াডাঙ্গার জীবননগরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণ, সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে গতকাল সোমবার বিকেল তিনটায় জীবননগর পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌরসভা এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়িঘর ও আশপাশের পরিবেশে কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে নিয়মিতভাবে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। একই সঙ্গে মানুষকে নিজের বাড়ি ও কর্মস্থলের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হতে হবে। সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সরকার দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলা এ কর্মসূচির আওতায় নিজ নিজ এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আলোচনায় এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরির বিষয়টি বিশেষভাবে উঠে আসে। বক্তারা বলেন, বাড়ির আঙিনা ও ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। এসব স্থানে যাতে পানি জমে না থাকে, সে জন্য নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ দায়িত্বও গুরুত্বপূর্ণ। একটি বাড়ির আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব যেমন বাড়ির বাসিন্দাদের, তেমনি বিদ্যালয়, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা জনসমাগমস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সমন্বিতভাবে কাজ করা গেলে মশার প্রজনন কমানোর পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সভায় জনসচেতনতামূলক প্রচার আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) ইফতেখার রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) অনুপ দাস ও স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার। এছাড়া সভায় শিক্ষক কাজী সালমা লাইজু, মঞ্জুয়ারা খাতুন, সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, শিক্ষক ইউসুফ আলী, আফতাব উদ্দিন, কাজী বাবলুর রহমানসহ ডেঙ্গু প্রতিরোধ কমিটির বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ