আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের তিনদিনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন

দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের তিনদিনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন




নিজস্ব প্রতিবেদক:

দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে দর্শনা পৌর যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গতকাল রবিবার ছিল এ কর্মসূচির শেষ দিন। এদিন দর্শনা থানা, দর্শনা কলেজ ও কেরুজ এলাকায় মশকনিধন স্প্রে করার মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচির সমাপ্তি টানা হয়।
কর্মসূচিতে অংশ নেয়া যুবদল নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় কেরুজের ব্যবস্থাপনা পরিচালক রব্বিক হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন। তার ভাষ্য, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় হতে হবে। রব্বিক হাসান বলেন, দর্শনাবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে যুবদলের নেয়া এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দর্শনাবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশকনিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সরকারের দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্যও জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অপু সুলতান ও জাহান আলী। এ ছাড়া যুবদল নেতা আনোয়ার হোসেন, শরীফুল ইসলাম, শাহীন, আশিক, ইসরাফিল, সাত্তার, মাহবুব, হারেজ, খায়রুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তিন দিনের এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা ও মশকনিধনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হওয়ার বার্তা দেয়া হয়। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এমন কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু থাকলে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি দর্শনার পরিবেশও আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ