সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সাহেবনগরে আরমান শাহ ও শাহারবানুর উপলক্ষে ৮৪তম সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর মিয়া, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের সদস্য আরিফ হোসেন এবং সদর থানা যুবদলের সাবেক সদস্য মনিরুল ইসলাম অনিক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল হোসেন, হাসিবুর রহমান ও মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন বদর উদ্দিন মাস্টার। আয়োজনে উপস্থিত ব্যক্তিরা সাধু সংঘের বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশ নেন। তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


