আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় মাদকসহ এক ব্যক্তি আটক, অপরজনের কারাদণ্ড

দর্শনায় মাদকসহ এক ব্যক্তি আটক, অপরজনের কারাদণ্ড




দর্শনা অফিস:

দর্শনায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ শাকিল মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মাদক সেবনের দায়ে নাইম হোসেন (২২) নামের আরেক যুবককে সংক্ষিপ্ত বিচারে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানার অফিসার ইসলাম নজরুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর জামান ও পুলিশের একটি দল কুন্দিপুর গ্রামের বেলে মাঠসংলগ্ন তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শাকিল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি দর্শনা থানার নেহালপুর পূর্বপাড়ার শাহিন হোসেনের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় শাকিলের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, গতকাল বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে দর্শনা থানার এসআই মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবারকপাড়া গ্রামে আরেকটি অভিযান চালান। এ সময় গ্রামের ইদ্রিস আলীর দোকানের সামনের পাকা রাস্তা থেকে নাইম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পরে নাইমকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ