আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরদর্শনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় পৌর প্রশাসকের

দর্শনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় পৌর প্রশাসকের




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সড়ক যোগাযোগ, পরিচ্ছন্নতা, ড্রেনেজব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সুযোগ-সুবিধাসহ নানা সমস্যা নিয়ে সভায় আলোচনা হয়। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা পৌরসভার হলরুমে পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমানের সঞ্চালনায় সভায় পৌরসভার চলমান কার্যক্রম, নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন।
সভায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকেরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতাসহ নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি বলেন, পৌরসভার বিদ্যমান সীমাবদ্ধতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে। নাগরিকদের দুর্ভোগ কমানো এবং পৌরসভার সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। মতবিনিময় সভায় পৌর প্রশাসক বলেন, আইন ও বিধিবিধান মেনে দর্শনা পৌরসভাকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকারব্যবস্থাপনাকে জনমুখী ও কল্যাণকর করা সরকারের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৌর এলাকার সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো সাংবাদিকেরা তুলে ধরলে সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া সহজ হয়। দর্শনা পৌরসভার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকেরাও পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তারা জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে পৌর প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সহসভাপতি চঞ্চল মাহমুদ, রিফাত, মোস্তাফিজুর রহমান কচি, হানিফ মণ্ডল, আহসান হাবিব মামুন, আব্দুল আলিম, রাজিব মল্লিক ও হারুনুর রশিদ রাজুসহ দর্শনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এছাড়া দর্শনা পৌরসভার প্রধান সহকারী শাহ আলম শাহ, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, কার্যসহকারী হারুন অর রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোমিনুল ইসলাম, কম্পিউটার অপারেটর মেহেদী হাসানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ