দর্শনা অফিস:
দর্শনা পরানপুর ফুটবল মাঠে বাপ ও ছেলে দলের মধ্যে ফুটবল লড়াই অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ফুটবল খেলায় কুবুতর উড়িয়ে ও ফুটবলে লাথি দিয়ে উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট ও সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার। খেলার প্রথম পর্বে ২-১ গোলে পিতার দল এগিয়ে থাকলেও ছেলের দল পরবর্তীতে গোল পরিশোধ করে দেয়। এরপর কোন দল আর গোল করতে পারেনি। ফলে পরবর্তীতে ট্রাইব্রেকারে পিতার দল ৪-২ গোলে বিজয়ী হয়। রেফারির দায়িত্ব হাসিব হাসান পালন করে। লাইসম্যানের দায়িত্বে ছিলেন আবিদ হোসেন ও সাগর হোসেন। সহযোগিতায় ও পরিচালনায় ছিলেন আক্তারুল ইসলাম, সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসিবুর রহমান তোতা, ব্যবসায়ী মনিরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্ত আব্দুল মালেক। খেলা শেষে উভয় দলের মধ্যে মেডেল বিতরণ করেন হাবিবুর রহমান বুলেট ও নাহারুল ইসলাম।


