দামুড়হুদা অফিস:
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুস সালাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ জনাব শেখ মেসবাহ্ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত মঙ্গলবার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৮, তারিখ- ০৬/০৬/২০২৬, ধারা- ৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে বাস্তুপুর গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম উপজেলার নতুন বাস্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, দামুড়হুদা মডেল থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই, ডাকাতি সহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


