আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদামুড়হুদায় জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দামুড়হুদায় জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




দামুড়হুদা অফিস:

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে মাঠ প্রস্তুতি, ইভেন্ট নির্বাচন, শিক্ষার্থীদের অংশগ্রহণ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা করা হয়। গতকাল রবিবার বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহবুবুর রহমান বাচ্চু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দোহা পলাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা, বিভিন্ন ইভেন্ট পরিচালনা, খেলার মাঠ প্রস্তুত, প্রতিযোগীদের শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভায় প্রয়োজনীয় বিভিন্ন কমিটিও গঠন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি প্রতিযোগিতা চলাকালে মাঠের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ-সবল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা অপরিহার্য। নিয়মিত খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, শিক্ষার্থীদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, মাঠের খেলায় শিক্ষার্থীরা জয়-পরাজয় মেনে নেয়া, নিয়ম-কানুন অনুসরণ, নেতৃত্ব দেয়া এবং দলগতভাবে কাজ করার শিক্ষা পায়। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
এ কারণে আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে প্রতিযোগিতাকে শুধু জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, প্রতিভা বিকাশ ও ক্রীড়ামুখী করে তোলার একটি কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ