আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় প্রতিমা বিসর্জনকালে অতিরিক্ত মদপানে অসুস্থ যুবক হাসপাতালে

দামুড়হুদায় প্রতিমা বিসর্জনকালে অতিরিক্ত মদপানে অসুস্থ যুবক হাসপাতালে




নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদা উপজেলায় প্রতিমা বিসর্জন চলাকালে অতিরিক্ত বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন নয়ন (২৫) নামের এক যুবক। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নয়ন বিষ্ণুপুর গ্রামের সুশান্ত কুমারের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এলাকায় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় নয়ন অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন বলে পরিবারের সদস্যরা জানান। মদ্যপানের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার দুলাভাই ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ বলেন, বুধবার বিকেলে ওই যুবককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মদ পান করেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে পর্যবেক্ষণে রাখার জন্য পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ