আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশদামুড়হুদায় রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা।

দামুড়হুদায় রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা।

কার্পাসডাঙ্গা অফিস:

দামুড়হুদায় রাতের আঁধারে এক কৃষকের চার বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একদিকে যেমন কৃষকের স্বপ্ন ভেঙে গেছে, অন্যদিকে ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকালে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে নিজের কলাখেতে গিয়ে এমন দৃশ্য দেখতে পান কৃষক আরিফুল ইসলাম। চার বিঘা জমিজুড়ে ফলন্ত কলাগাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

কৃষক আরিফুল ইসলাম জানান, আগের দিন বিকেলেও তিনি তার কলাবাগানে গিয়েছিলেন। তখন ক্ষেতের সবকিছু স্বাভাবিকই ছিল। পরদিন সকালে কলা কেটে বাজারজাত করার প্রস্তুতি ছিল তার। কিন্তু সকালে মাঠে গিয়ে পুরো ক্ষেতের কলাগাছ কেটে পড়ে থাকতে দেখে তিনি হতবাক হয়ে যান। আরিফুল ইসলাম বলেন, বিকেলে কলাগুলো দেখে ঠিকঠাক করে বাড়ি আসছিলাম। সকালে গিয়ে কলা কেটে বাজারজাত করার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা এসে জমির সমস্ত ফলন্ত কলা কেটে দিয়েছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, এই চিন্তাই মাথায় ঘুরছে।
স্থানীয় কৃষকেরা জানান, আরিফুলের চার বিঘা জমির কলাগুলো ফলন্ত ছিল। আর কয়েক দিন পরই সেগুলো বাজারজাত করার উপযোগী হয়ে উঠত। ঠিক সেই সময় পুরো ক্ষেত কেটে দেওয়ায় কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের ভাষ্য, কৃষকেরা অনেক সময় ঋণ করে জমিতে ফসল ফলান। মাসের পর মাস শ্রম, অর্থ ও সময় বিনিয়োগের পর যখন ফসল ঘরে তোলার সময় আসে, তখন এভাবে তা নষ্ট করে দেওয়া অত্যন্ত নির্মম ঘটনা। এতে শুধু একজন কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, তার পুরো পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে। স্থানীয় কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলামের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ