আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদার মোক্তারপুরে দুর্ঘটনায় আহত শিশু পটলের মৃত্যু

দামুড়হুদার মোক্তারপুরে দুর্ঘটনায় আহত শিশু পটলের মৃত্যু




দামুড়হুদা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শিশু পটল হোসেনের (৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রবিবার দুপুরে গ্রামের একটি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল শিশুটি। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নতুনপাড়া এলাকার প্রধান সড়ক পার হচ্ছিল পটল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত পটল হোসেন মোক্তারপুর গ্রামের শামসুল আলীর ছেলে। শিশুটির মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়। অল্প বয়সে তার এমন মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, তিনি দুর্ঘটনায় শিশুটির আহত হওয়া ও মৃত্যুর ঘটনা শুনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ