আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগপ্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

টিসিবি পণ্য বিতরণ নিয়ে গোলযোগ

প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পৌরসভা এলাকায় টিসিবি পণ্য বিতরণ নিয়ে গোলযোগকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করে। সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে ও তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণ নিয়ে সাবেক মেম্বার ইলিয়াসের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে ওই বিকেলেই হাজি মার্কেট এলাকায় ইলিয়াসকে থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ