আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগবৃদ্ধ দম্পতির মুখে হাসি ফোটাল তেঘরী যুব কাফেলা

বৃদ্ধ দম্পতির মুখে হাসি ফোটাল তেঘরী যুব কাফেলা




সরোজগঞ্জ থেকে আশরাফুল হক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়ায় অসহায় এক বৃদ্ধ দম্পতির জীবিকার ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে ‘তেঘরী যুব কাফেলা’ নামের একটি সংগঠন। তাদের জন্য তৈরি করে দেয়া হয়েছে একটি কাঠের টঙ দোকান। পাশাপাশি দোকানে বিক্রির জন্য তুলে দেয়া হয়েছে প্রয়োজনীয় মালামাল। এতে সামান্য আয়ের পথ ফিরে পেয়ে খুশি ওই দম্পতি। গতকাল শুক্রবার বাদ আসর সড়াবাড়ীয়া স্কুল প্রাঙ্গণে দোকানটির উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের পার্শ্ববর্তী বাজদিয়া গ্রামের মুনতাজ হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের সামনে সামান্য কিছু মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন। সীমিত আয়ের এই দম্পতির অসহায়ত্বের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে গড়াইটুপি ইউনিয়নের তেঘরী যুব কাফেলার সদস্যদের। এরপর সংগঠনটির সদস্যরা উদ্যোগ নিয়ে ওই দম্পতির জন্য একটি কাঠের টঙ দোকান তৈরি করে দেন। সেই সঙ্গে দোকানে বিক্রির জন্য প্রয়োজনীয় মালামালও সরবরাহ করেন তারা। তাদের এ উদ্যোগে বৃদ্ধ দম্পতির সামনে নিয়মিত আয়ের একটি সুযোগ তৈরি হয়েছে।
দোকান উদ্বোধন অনুষ্ঠানে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম তেঘরী যুব কাফেলার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সামাজিক জীব। সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এমন সুন্দর উদ্যোগে অংশ নেয়া। ওসি আরও বলেন, এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তেঘরী যুব কাফেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
দোকান ও মালামাল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তারা বলেন, আমরা আজ খুবই খুশি। এই সামান্য আয় দিয়েই আমাদের সংসার চলে। তরুণ যুবকেরা আমাদের জন্য যে ব্যবস্থা করেছে, তাতে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।
একটি ছোট দোকান তাদের কাছে শুধু ব্যবসার জায়গা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর নতুন সুযোগ। মানুষের সহমর্মিতা ও তরুণদের সম্মিলিত উদ্যোগ যে অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এই ঘটনাটি তারই উদাহরণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্পের ইনচার্জ অরুপ কুমার, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান সিজার, হিজলগাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং তেঘরী যুব কাফেলার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ