আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে: এমপি রুহুল আমিন

ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে: এমপি রুহুল আমিন




দর্শনা অফিস:

দর্শনা রেলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এ সময় তিনি বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রেলবাজারসহ দর্শনার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ঢাকাগামীসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল চালুর বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, দর্শনা একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে ভারী শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ এলাকার বাণিজ্যিক গুরুত্ব ও সম্ভাবনা আরও বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ঢাকাগামীসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল চালুর বিষয়ে কাজ চলছে। রেল যোগাযোগের উন্নয়ন হলে দর্শনার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে রুহুল আমিন বলেন, বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য রেলবাজারসহ দর্শনার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে উদ্যোগ নেয়া হবে। দর্শনাকে আরও উন্নত ও সমৃদ্ধ বাণিজ্যিক এলাকায় পরিণত করতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা ও জেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাবু তরফদার, তানভীর রহমান অনিক, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহাবুব উল আলম খোকন, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দর্শনা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন। এ সময় সমিতির সহসভাপতি আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. সোহাগ হোসেন এবং নির্বাহী সদস্য জাহিদ, সুইট, আব্দুল, আজিজ, হাবীব শিকদার, শামীম ও শরীফসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রেলবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে আদর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আদর আলী দশমী গ্রামের মৃত আজগার আলীর ছেলে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ