আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআন্তর্জাতিকযুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১,৪০০ ছাড়িয়েছে

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১,৪০০ ছাড়িয়েছে




আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বছরের বেশি সময় ধরে হামলা অব্যাহত থাকার পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সংকটও গভীর হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
অ্যামনেস্টি বলছে, গাজার পুনরুদ্ধারে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, গাজায় এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। উপত্যকার ৩৬টি হাসপাতালের একটিও পুরোপুরি সচল নেই। এ ছাড়া ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে রয়েছেন।
অ্যামনেস্টি বলেছে, ‘ধ্বংসস্তূপের নিচে জবাবদিহি চাপা দেওয়া যায় না।’ গাজার পুনরুদ্ধার ও ভবিষ্যৎ আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেছে তারা।
অ্যামনেস্টির অভিযোগ, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক নির্দেশনা মানতে চাপ দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এই ব্যর্থতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও নৃশংসতা চালানোর ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে, গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারেও (২২ অক্টোবর) গাজা সিটি, খান ইউনিস, নুসেইরাত শরণার্থীশিবির ও জাবালিয়ায় হামলা এবং গুলিতে অন্তত চারজন নিহত হন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরও জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। দপ্তরটির যাচাই করা তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পর ১ হাজার ৭৬ জনের সংঘাত-সম্পর্কিত মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। এই সংখ্যা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মোট প্রাণহানির হিসাবের চেয়ে কম, কারণ জাতিসংঘের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আলাদা।
যুদ্ধবিরতির এক বছর পরও গাজায় প্রাণহানি, বাস্তুচ্যুতি ও জরুরি সেবার সংকট অব্যাহত রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ত্রাণ, চিকিৎসাসামগ্রী ও পুনর্গঠনের উপকরণ প্রবেশে বিধিনিষেধ পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ