আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিশেখ হাসিনার সঙ্গে বিশ্বের কোনো স্বৈরাচারের তুলনা চলে না: রিজভী

শেখ হাসিনার সঙ্গে বিশ্বের কোনো স্বৈরাচারের তুলনা চলে না: রিজভী




খাসখবর ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্ররা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের অবদান ছিল এতে। ছাত্রদের মহিমান্বিত আত্মত্যাগের পাশাপাশি অনেক শ্রমিক, রিকশাচালক ও সাংবাদিক নিহত হয়েছেন।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি অদম্য শক্তি রয়েছে এবং তারা কখনোই স্বৈরাচার সহ্য করেনি।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রিজভী জানান, তিনি অসীম সাহসী নেতৃত্ব দিয়ে দেশকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অবিচল থাকায় আধিপত্যকামী শক্তি তাকে সহ্য করেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ওপর জুলুম চালানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ